প্রাইভেটকারে বাসের ধাক্কা, একই পরিবারের ৪ জনসহ কুমিল্লায় নিহত বেড়ে পাঁচ

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২৭ মার্চ, ২০২৬, ০২:০৪ এএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়ে পাঁচজনে। বাসচাপায় প্রাইভেটকারে থাকা ওই পাঁচজন নিহত হন। নিহতদের মধ্যে রয়েছেন একই পরিবারের ৪ জন। বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় কালাকচুয়া এলাকায় মিয়ামি হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একই পরিবারের সদস্যরা হলেন, আব্দুল মমিন (৫০), ঝর্না বেগম (৪০), সাইফ (৭), লাবিবা (১৮) এবং ওই প্রাইভেটকারের চালক জামাল হোসেন।

তাছাড়া দুর্ঘটনা গুরুতর আহত আবরার (১২) ময়নামতি আর্মি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। সে নিহতদের পরিবারের সদস্য।

হাইওয়ে পুলিশ জানায়, জেলার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের কালাকচুয়া এলাকায় ইস্টজোন ফিলিং স্টেশনের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের উপর ঢাকা থেকে ছেড়ে আসা ‘স্টারলাইন’ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-১১৩১) চলন্ত অবস্থায় একটি প্রাইভেটকারকে (ঢাকা মেট্রো গ-৩৫-১৯৪৬) ডান পাশে সজোরে বডিতে আঘাত করে। এতে প্রাইভেট কারটি দুমড়ে মুচড়ে যায়। প্রাইভেটকারে চালকসহ ৬ জন যাত্রী ছিলেন। ঘটনাস্থলেই প্রাইভেটকার চালকের মৃত্যু হয়। আহতদের হাসপাতালে নেওয়ার পথে আরও চারজনের মৃত্যু হয়।

প্রাইভেটকারে বাসের ধাক্কা, নারী-শিশুসহ কুমিল্লায় নিহত ৪প্রাইভেটকারে বাসের ধাক্কা, নারী-শিশুসহ কুমিল্লায় নিহত ৪

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল মমিন গণমাধ্যমকে জানান, স্টারলাইন পরিবহনের একটি বাস প্রাইভেটকারকে চাপা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালক নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর আরও ৪ জনের মৃত্যু হয়। এদের মধ্যে বাবা-মা ও সন্তান রয়েছে।

Advertisement

Link copied!