২৫ হাজার টন ফার্নেস তেল নিয়ে চট্টগ্রামে পৌঁছেছে আরেক জাহাজ

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৯ এপ্রিল, ২০২৬, ০৭:০৬ পিএম

২৫ হাজার টন ফার্নেস তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে নতুন একটি জাহাজ। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে ‘এমটি ইস্টার্ন কুইন্স’ নামের ওই জাহাজটি বন্দরে ভেড়ে। তেল সরবরাহ করেছে ইন্দোনেশিয়ার কোম্পানি ‘পিটি বুমি সিয়াক পুসাকো জাপিন’।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে তেল আমদানির একমাত্র সরকারি সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। সংস্থাটির কর্মকর্তারা জানিয়েছেন, ৬ এপ্রিল পর্যন্ত দেশে ফার্নেস তেলের মজুত ছিল ৬৩ হাজার ২৮১ টন। এ তেলে প্রায় ২৮ দিন চলে যাবে। এখন নতুন করে আরও ২৫ হাজার টন এসেছে।

বিপিসির সর্বশেষ বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে দেশে সরবরাহ করা জ্বালানির মধ্যে ফার্নেস তেলের অংশ ছিল প্রায় ১৩ শতাংশ। ওই অর্থবছরে দেশে ফার্নেস তেল বিক্রি হয়েছে ৮ লাখ ৮৭ হাজার টন। ২৮ ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরুর পর গত মার্চে ২৫ হাজার টন ফার্নেস তেল এসেছিল। আর এ মাসে এলো আরও একটি জাহাজ।

Link copied!