এলপিজির নতুন দাম নির্ধারণ, কার্যকর সন্ধ্যা থেকে

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০২ জুন, ২০২৬, ০৬:১৭ পিএম

এলপিজির নতুন দাম নির্ধারণ, কার্যকর সন্ধ্যা থেকে

ভোক্তা পর্যায়ে কমানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। জুন মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৫৫ টাকা কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (২ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এদিন সন্ধ্যা ৬টা থেকেই নতুন সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে সংস্থাটি।

বিইআরসি জানিয়েছে, জুন মাসের জন্য ১২ কেজি এলপিজির দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে ৫৫ টাকা কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আর যানবাহনে ব্যবহৃত অটোগ্যাস লিটার প্রতি ৮৯ দশমিক ৫০ টাকা থেকে কমে হয়েছে ৮৬ দশমিক ৯৩ টাকা।

এর আগে, গত ১৯ এপ্রিল ১২ কেজিতে ২১২ টাকা বাড়িয়ে এলপি গ্যাসের দাম নির্ধারণ করা হয় ১৯৪০ টাকা। এর ১৭ দিন আগে ৩৮৭ টাকা বাড়িয়ে ১৭২৭ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

Link copied!