ব্যাংকের টাকা লেনদেনে নতুন ফি কাঠামো নির্ধারণ

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০২ জুলাই, ২০২৬, ০৬:১১ পিএম

ব্যাংকের টাকা লেনদেনে নতুন ফি কাঠামো নির্ধারণ

ব্যাংকের মাধ্যমে অর্থ লেনদেনের ক্ষেত্রে নতুন ফি কাঠামো নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। এ বিষয়ে বুধবার (১ জুলাই) কেন্দ্রীয় ব্যাংক একটি প্রজ্ঞাপন জারি করেছে, যা অবিলম্বে কার্যকর হবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় পরিশোধ ব্যবস্থা (এনপিএসবি) এবং কার্ডভিত্তিক সরকারি অর্থ পরিশোধ ব্যবস্থার আওতায় বিক্রয়কেন্দ্রভিত্তিক অর্থ পরিশোধ ও বাংলা কিউআর কোডের মাধ্যমে সম্পন্ন হওয়া লেনদেনে মার্চেন্ট ডিসকাউন্ট রেটের সীমা নির্ধারণ করা হয়েছে। পূর্বের সব ফি, চার্জ ও শর্ত অপরিবর্তিত রেখে এনপিএসবির আওতায় শুধু বাংলা কিউআর কোড ব্যবহার করে ব্যাংক হিসাব, ডেবিট ও প্রিপেইড কার্ড, ঋণ কার্ড, মোবাইল আর্থিক সেবা এবং পরিশোধ সেবা প্রদানকারীর মাধ্যমে মার্চেন্টকে অর্থ পরিশোধের ক্ষেত্রে অধিগ্রহণকারী ব্যাংক বা প্রতিষ্ঠান মার্চেন্টের কাছ থেকে সর্বনিম্ন ১ শতাংশ (মূল্য সংযোজন করসহ) হারে মার্চেন্ট ডিসকাউন্ট রেট আদায় করতে পারবে।

তবে ডিজিটাল লেনদেন সম্প্রসারণে উৎসাহ দিতে কোনো অধিগ্রহণকারী প্রতিষ্ঠান চাইলে বিশেষ প্রচারাভিযান পরিচালনা করতে পারবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের পরিশোধ সেবা বিভাগের পরিচালক মো. শরাফত উল্লাহ খান স্বাক্ষরিত এ নির্দেশনা জারির সঙ্গে সঙ্গেই কার্যকর হয়েছে।

সিয়াম সরিষা
Link copied!