শিশু রাতুল ও পানি বিক্রেতা বৃদ্ধ শাহানুরের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৯ এপ্রিল, ২০২৬, ০৭:১৮ পিএম

কিশোর বয়স। এই বয়সে হাতে বইখাতা থাকার কথা, সহপাঠীদের সঙ্গে হৈ-হুল্লোড়ে মেতে থাকার কথা, কিন্তু না, পেটের দায়ে এই সময়ে ধরতে হয়েছে সংসারের হাল। কেননা বাবা-মা দুজনেই অসুস্থ। মসজিদের দ্বারে দ্বারে টুপি বিক্রি করে পাঁচ বছরের শিশু রাতুল। সম্প্রতি এমনই একটি প্রতিবেদন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়।

সেই প্রতিবেদনটি বিএনপির চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবার- এর প্রধান পৃষ্ঠপোষক মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিগোচর হয়। পরে অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে রাতুলের পরিবার ও বৃদ্ধ শাহানুরের পাশে দাঁড়াতে নির্দেশ দেন তিনি। 

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর খিলগাঁও শান্তিপুর ফায়ারসার্ভিস সংলগ্ন এলাকায় আমরা বিএনপি পরিবার- এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে রাতুলের পরিবার ও আগারগাঁও এলাকায় বৃদ্ধ শাহানুরের সঙ্গে একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করতে যায়।

এসময় তারা শিশু রাতুলের অসুস্থ পিতা মো. রাব্বির সঙ্গে সাক্ষাৎ করে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান-এর সহমর্মিতার বার্তা পৌঁছে দিয়ে আর্থিক সহায়তা প্রদান করে। একইসঙ্গে রাতুলের পড়াশোনার দায়িত্ব নেয় প্রতিনিধি দলটি। এছাড়াও রাজধানীর আগারগাঁও এলাকায় পানি বিক্রেতা শাহানুর বেগমের পাশেও দাঁড়ান প্রতিনিধি দলটি। 

এসময় উপস্থিত ছিলেন- আমরা বিএনপি পরিবার- এর সদস্য শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব, সুইডেন বিএনপি নেতা সায়হাম সিকান্দার পাপ্পু, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা মো: মেসবাউল আলম, মশিউর রহমান, ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য আব্দুল্লাহ আল মিসবাহ প্রমুখ।

প্রসঙ্গত, পাঁচ বছর বয়সী শিশু রাতুলের কাঁধে সংসারের বোঝা- শীর্ষক প্রতিবেদনটি সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ায় প্রধানমন্ত্রীর পক্ষে রাতুলের পরিবার এবং বৃদ্ধ শাহানুর বেগমের সঙ্গে সাক্ষাৎ করে তাদের আর্থিক সহায়তা দেওয়া হয়।

Link copied!