ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল: মীরসরাইয়ে ডে-নাইট ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

নুর হোসেন মিয়া , মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা

প্রকাশিত: ১৫ এপ্রিল, ২০২৬, ০৪:৪৩ পিএম

'ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল' মাদক ছেড়ে মাঠে চল—এই স্লোগানকে সামনে রেখে মীরসরাই উপজেলার মায়ানী ইউনিয়নে ডে-নাইট ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

বিকেলে কৈলাশগঞ্জ বাজার এলাকায় মনু ভূঁইয়া পাড়া তরুণ সংঘের আয়োজনে, উপজেলা কৃষকদলের আহ্বায়ক আশরাফ উদ্দিনের সার্বিক ব্যবস্থাপনায় এবং ১৩নং মায়ানী কৃষকদল ও অঙ্গ ও সহযোগী সংগঠনের সার্বিক সহযোগিতায় উক্ত খেলা উদ্বোধন করেন মীরসরাই সাংসদ নুরুল আমিন এমপি। এ সময় আরও উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরী, মীরসরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলমগীর, মায়ানী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুসা মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক সদস্য সচিব শাহ মোঃ ফোরকান উদ্দিন চৌধুরী, উপজেলা কৃষকদলের সদস্য সচিব মোঃ আবু দাউদ, মায়ানী ইউনিয়নের সাবেক আহ্বায়ক নুর হোসেনসহ বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় মীরসরাই সাংসদ নুরুল আমিন এমপি বলেন, "তরুণ সমাজকে সুস্থ, সচেতন এবং ঐক্যবদ্ধ রাখার একটি শক্তিশালী মাধ্যম হচ্ছে এই খেলাধুলা। বর্তমান সময়ে তরুণদের মাদক থেকে দূরে রেখে খেলাধুলার মাধ্যমে গড়ে তোলা আমাদের সবার দায়িত্ব। খেলাধুলা শরীর ও মনকে সুস্থ রাখে, শৃঙ্খলা শেখায় এবং ভ্রাতৃত্ববোধ তৈরি করে।"

Advertisement

Link copied!