চৌহালীর আরপিএন উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১৬ এপ্রিল, ২০২৬, ০৬:২৩ পিএম

মাহমুদুল হাসান, চৌহালী: শিক্ষার প্রতি গুরুত্বারোপ করে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার রেহাই পুকুরিয়া আরপিএন শহীদ শাহজাহান কবির উচ্চ বিদ্যালয়ে বিদায়ী পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ ও এসএসসি শিক্ষার্থীদের বিদায় এবং দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেহাই পুকুরিয়া আরপিএন শহীদ শাহজাহান কবির উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌহালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জাহিদ মোল্লা। বিশেষ অতিথি ছিলেন চৌহালী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ক্বারী ময়নুল ইসলাম, বাঘুটিয়া ইউপি সদস্য দেওয়ান মতিউর রহমান মতি, প্রভাষক দেওয়ান সায়েদুর রহমান, অভিভাবক সাবেক ইউপি সদস্য মির্জা সেলিম, তালেবুর রহমানসহ রেহাই পুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয়ের শিক্ষক, সচেতন মহল, গুণীজন, অভিভাবক ও সকল শিক্ষক-কর্মচারীসহ ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিল পরিচালনা করেন প্রতিষ্ঠানের ধর্ম শিক্ষক মাও. মো. আবুল বাশার। অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক মো. শওকত আলী ও রফিকুল ইসলাম।

২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী বিদায়ী ছাত্রছাত্রীদের জন্য আরপিএন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা এই অনুষ্ঠানের আয়োজন করেন।

Link copied!