পর্যটন নগরী কক্সবাজারে অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন এবং বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ৯ জন পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমি উদ্দিন এই অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, কক্সবাজার শহরে ছিনতাইকারী দমন, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারের লক্ষ্যে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সদর থানাধীন পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন এলাকায় পরিচালিত এই অভিযানে ডাকাতির প্রস্তুতির সময় ৫ জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— সাইফুল ইসলাম ওরফে সাইফুল রহমান (২৬), মোহাম্মদ হোসেন (২৪), আবুল হায়াত মোহাম্মদ তারেক (২৬), মো. শফিক (২১) এবং তারেক (২০)।
ডাকাতির প্রস্তুতির মামলার পাশাপাশি অভিযানে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আরও ৯ জন পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন— আনোয়ারুল ইসলাম (৪২), মো. কফিল উদ্দিন (১৭), নবাব মিয়া (৪৫), জাবেদ (৩০), মো. তারেক জিয়া (২৪), মুফিজ, বিধু শর্মা, মো. হানিফ (৩৬) এবং খন্দকার শাহীন ইসলাম (২০)।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমি উদ্দিন জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পর্যটন নগরীর নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধীদের দমনে এ ধরনের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :