ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৯ হাজার ৭০ টাকা সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাগলা থানার মশাখালী ইউনিয়নের মুখী ব্রিজ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন মোঃ সোহাগ মিয়া (৩৭), পিতা: মোঃ বাচ্চু মিয়া, মাতা: মোছাঃ পারুল আক্তার, এবং মোঃ মামুন মিয়া (৪০), পিতা: মৃত নাসির উদ্দিন, মাতা: মোছাঃ মাজেদা খাতুন। উভয়ের বাড়ি পাগলা থানার মুখী এলাকায়।
পুলিশ জানায়, মাননীয় পুলিশ সুপার ময়মনসিংহের সার্বিক তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)-এর নির্দেশনায় ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে আনুমানিক ৫০ হাজার টাকা মূল্যের ১০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির ৯ হাজার ৭০ টাকা উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে পাগলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতে সোপর্দ করা হয়েছে।
এদিকে, মাদক চক্রের সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।
আপনার মতামত লিখুন :