ঢাকায় ২৪ ঘণ্টায় ৬৫ মিলিমিটার বৃষ্টিপাত

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ৩০ এপ্রিল, ২০২৬, ১২:১১ পিএম

রাজধানী ঢাকায় গত ২৪ ঘণ্টায় ৬৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা তপ্ত আবহাওয়ায় কিছুটা স্বস্তি এনে দিয়েছে। তবে টানা বৃষ্টির কারণে কর্মজীবী ও স্কুলগামী মানুষের চলাচলে বিঘ্ন দেখা দিয়েছে। আবহাওয়া অফিসের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৬৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের জানিয়েছে, দুপুরের মধ্যে ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক দিয়ে ৪৫ থেকে ৬০ কিলোমিটার গতিতে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই সময় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। 

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, আজও রাজধানী ও আশপাশের এলাকায় আকাশ মেঘলা থাকাতে পরে। তবে দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক দিয়ে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। 

আজ সারাদিন তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সকালে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০.১° সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৩.৪° সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে। বাতাসের আর্দ্রতা ৯৮ শতাংশ হওয়ায় বাতাসে জলীয় বাষ্পের আধিক্য অনুভূত হবে।

Link copied!