খিলক্ষেত টানপাড়া এলাকায় কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য ও চোর রাকিবকে চুরি করা মালামালসহ আটক করেছে স্থানীয়রা। এ ঘটনায় আরও দুই সহযোগী পালিয়ে গেছে বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দা টানপাড়া মসজিদ সংলগ্ন মোঃ রিয়াজ সিকদারের জানালার গ্রীল চুরি করে রিক্সা যোগে ভাঙ্গারির দোকানে বিক্রি করে। দ্বিতীয় দফায় আবার নেয়ার সময় ধরা পরে।জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় একটি কিশোর গ্যাং সক্রিয় ছিল। তারা বিভিন্ন সময় চুরি-ছিনতাইসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে রাকিবকে চুরি করা মালামালসহ হাতেনাতে আটক করা হয়। তবে তার দুই সহযোগী ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।
পরবর্তীতে রাকিবের বাবা মাকে খবর দেয়া হয়েছে এবং রাকিবকে সাথে নিয়ে বাকি দুই সহোযোগির বাসায় যাওয়া হয়েছিল। কিন্তু তাদের বাসায় পাওয়া যাবেনি।
রাকিবের বাবা CNG DRIVER ,বাসা - জান ই আলম সরকার উচ্চ বিদ্যালয়ের সাথেই আলমের বাসায় ভাড়া থাকে। আটক রাকিবকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, পলাতক দুইজনকে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আপনার মতামত লিখুন :