বিএফইউজে মহাসচিবকে জাতীয় প্রেসক্লাব কর্মচারী ইউনিয়নের ফুলেল শুভেচ্ছা

মোঃ পারভেজ খান রাজন , স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২৬, ০৪:০২ পিএম

জাতীয় প্রেসক্লাব কর্মচারী ইউনিয়নের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর মহাসচিব কাদের চৌধুরীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়নের সভাপতি মোঃ জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মচারীরা।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সিইও মোঃ সেলিম উদ্দিন।

শুভেচ্ছা বিনিময়কালে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং কর্মচারীদের কল্যাণে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করা হয়।

Link copied!