সিএমপির ডিবি (উত্তর) বিভাগের অভিযানে ৩ হাজার ইয়াবাসহ গ্রেফতার ১

06 মো: সাইফুদ্দিন চৌধুরী জুয়েল , উপ-সম্পাদক

প্রকাশিত: ০২ মে, ২০২৬, ০৭:৫৬ পিএম

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা বিভাগ (উত্তর) এর বিশেষ অভিযানে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১ মে ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে বায়েজিদ বোস্তামি থানাধীন শেরশাহ উত্তর বাংলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। শাহিন মেটাল ইন্ডাস্ট্রিজ নামীয় দোকানের সামনে থেকে মোঃ আরিফুল ইসলাম (২৫) নামের এক যুবককে আটক করা হয়।

গ্রেফতারকৃত আরিফুল ইসলামের বাড়ি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সিপাহীর বাড়ি এলাকায়।

সিএমপির ডিবি (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ হাবিবুর রহমান প্রাংয়ের সার্বিক দিকনির্দেশনায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন পুলিশ পরিদর্শক আনচারুল করিম। অভিযানে এসআই ইখতিয়ার উদ্দিন, এসআই শাহজাহান, এএসআই ফারুকসহ অন্যান্য সদস্যরা অংশ নেন। পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির হেফাজত থেকে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরিফুল ইসলাম স্বীকার করেন, তিনি কক্সবাজার জেলার বিভিন্ন উৎস থেকে কম দামে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বিক্রি করতেন। দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে তিনি মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন বলেও জানান।

 

এ ঘটনায় বায়েজিদ বোস্তামি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

Link copied!