ফেসবুকে মমতার জরুরি বার্তা

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৪ মে, ২০২৬, ০১:২৩ পিএম

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার ভবানীপুর আসনে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ব্যবধানে এগিয়ে আছেন।

ইভিএমে পঞ্চম দফার গণনা শেষে এখানে মমতা ২৫ হাজার ৯৪২ ভোট পেয়েছেন। আর শুভেন্দু পেয়েছেন ৯ হাজার ২৩৬ ভোট। ব্যবধান ১৬ হাজার ৭০৬ ভোট।

এদিকে এ গণনার মাঝে ফেসবুকে এক জরুরি বার্তা দিয়েছেন মমতা।

তিনি বলেন, গণনা এজেন্ট এবং প্রার্থীর ক্যান্ডিডেটরা ভোটিং এলাকা ছেড়ে আসবেন না। যেখানে গণনা চলছে সেখান থেকে কেউ আসবেন না।

বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলে মমতা বলেন, অনেক জায়গায় বিজেপি ক্ষমতা দেখিয়ে গণনা বন্ধ করে রেখেছে। চারিদিকে তৃণমূল কংগ্রেসের ওপর অত্যাচার করছে, অফিস ভেঙে জোর করে দখল করছে। এখনো অনেক সিট আছে যেগুলোতে আমরা এগিয়ে আছি, কিন্তু ঘোষণা হচ্ছে না।

Link copied!