রূপগঞ্জের চনপাড়া পূর্নবাসন কেন্দ্রে অভিযান চালিয়ে অস্ত্র মামলার পলাতক আসামী থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ও চনপাড়ার অঘোষিত ডন শামীম মিয়াকে গ্রেপ্তারের জের ধরে পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে।
এসময় হামলাকারীরা ওসিসহ ৭ পুলিশ সদস্যকে মারধোর করে পুলিশের ব্যবহৃত ১ টি ওয়াকিটকি, ২ টি মোবাইলসেটসহ আসামী শামীমে ছিনিয়ে নেয়। মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে।
এদিকে এ ঘটনার জেরে সকালে পুলিশ, র্যাব, গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত পলাতক আসামী শামীম মিয়ার স্ত্রীসহ ১২ জনকে গ্রেপ্তার করে।
সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, গতরাত সাড়ে ৩ টার দিকে অস্ত্র মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী শামীম মিয়াকে গ্রেপ্তারে রূপগঞ্জের চনপাড়া পূর্নবাসন কেন্দ্রে অভিযান চালায় রূপগঞ্জ থানা পুলিশ। এসময় নিজ ঘরের ভিতর থেকে শামীমকে গ্রেপ্তার করে পুলিশ। বিষয়টি জানাজানি হলে শামীমের লোকজন পুলিশ সদস্যদের ঘেরাও করে অবরুদ্ধ করে রাখে। একপর্যায়ে তারা উত্তেজিত হয়ে পুলিশের উপর চড়াও হয় মারধোর করে পুলিশের ব্যবহৃত ১ টি ওয়াকিটকি, ২ টি মোবাইল ফোনসহ আটক আসামী শামীমকে ছিনিয়ে নেয়।
পরে সকালে পুলিশ র্যাব যৌথ অভিযান চালিয়ে শামীমের স্ত্রীসহ ১২ জনকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। এলাকায় বিরাজ করছে থমথমে পরিবেশ।
ঘটনায় রূপগঞ্জে থানায় পুলিশের উপর হামলা ও সরকারিকাজে বাধাদান এবং সরকারি মালামাল ক্ষয়ক্ষতির অভিযোগে ২১ জনের নাম উল্লেখ্য করে আরও দুশো ব্যক্তিতে অজ্ঞাত আসামী করে মামলা দায়ের করা হয়েছে।
আপনার মতামত লিখুন :