বিজ্ঞাপনজনিত কারণে ঢাকা সফরে আছেন হামজা চৌধুরী। আজ শুক্রবার (৮ মে) মোহাম্মদপুরে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়ার সঙ্গে জুমার নামাজ আদায় করেন তিনি।
এরপর ব্যস্ত সূচির মধ্যেই আজ বিকেলে ক্রিকেট ম্যাচ দেখতে যাবেন তিনি। তবে মিরপুরে বাংলাদেশ-পাকিস্তান টেস্ট দেখতে যাচ্ছেন না তিনি।
ক্রীড়া মন্ত্রণালয় কিশোর-কিশোরীদের জন্য নতুন কুড়ি স্পোর্টস চালু করেছে। মোহাম্মদপুরে ক্রীড়া শিক্ষা মাঠে তারই অংশ হিসেবে ক্রিকেট ম্যাচ দেখবেন হামজা।
হামজার সঙ্গে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ও বাফুফে সভাপতি তাবিথ আউয়ালও উপস্থিত থাকবেন।
গত পরশু দিন হামজা মিরপুরে জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন।
ক্রিকেট স্টেডিয়ামের উদ্দেশ্যে রওনা হলেও ততক্ষণে ক্রিকেটাররা অনুশীলন শুরু করে দিয়েছিলেন। এজন্য হামজার সঙ্গে আর ক্রিকেটারদের সাক্ষাৎ হয়নি। তবে আজ উঠতি ক্রিকেটাররা হামজাকে দেখার সুযোগ পাবেন।
আপনার মতামত লিখুন :