মোহনগঞ্জে বিএনপি নেতার বাসায় দুর্ধর্ষ চুরি থানায় মামলা

নেত্রকোনার মোহনগঞ্জ পৌর বিএনপির সহ-সভাপতি  সারোয়ার শেখ এর বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে ৭ ভরি স্বর্ণালংকার ও নগদ এক লাখ টাকা নিয়ে  গেছে।

গত (০৯ মে) শনিবার  সারোয়ার শেখ মোহনগঞ্জ থানায় একটি চুরির অভিযোগ দায়ের করেছেন। 

ভূক্তভোগি ও অভিযোগ সূত্রে জানা গেছে, ৭ ভরি স্বর্ণালংকার ও নগদ ১ লাখ টাকা চোরে নিয়ে গেছে। গত শুক্রবার দুপুর  দুইটার সময়  সারোয়ার শেখ  শেখবাড়ী তার বাসার গেইট বন্ধ করে  স্বপরিবারে নেত্রকোনায় একটি বিয়ের অনুষ্ঠানে যান। অনুষ্ঠান শেষে রাত ১০ টায় এসে দেখেন তার বাসার দরজা ভেতর থেকে আটকানো। তখন তার সন্দেহ হলে বাড়ির পেছনে গিয়ে দেখতে পান রান্না করার জন্য যে চুলা রয়েছে  সেই চুলার উপরের  ছাদ ভেঙে বাসায় চোর ঢুকেছে। বাসার ভিতরে এসে দেখেন,  বাসার আলমারির দরজা ভেঙে ৭ ভরি স্বর্ণালংকার ও নগদ এক লাখ টাকা চুরি হয়ে গেছে। 

মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান হারুন জানান, এবিষয়ে তিনি একটি লিখিত অভিযোগ পেয়েছেন। সন্দেহমূলক ভাবে দুই জনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। সম্পৃক্ততা পেলে মামলা দিয়ে তাদের আদালতে প্রেরণ করা হবে। তদন্তের স্বার্থে আপাতত আটককৃত নাম প্রকাশ করা যাবে না বলে তিনি জানান।

Link copied!