সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতী স্বরূপ সম্মাননা স্মারক পেয়েছেন দৈনিক প্রতিদিনের কাগজ-এর হবিগঞ্জ জেলা সংবাদদাতা সাংবাদিক মোঃ উজ্জল আহমেদ।
সোমবার (১৮ মে) তারিখ সকাল ১১টায় হবিগঞ্জ শহরের কালীবাড়ী ক্রস রোডস্থ মেমোরাইজ রেস্টুরেন্টে সম্মিলিত মানবাধিকার জোট, বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত ‘জনে জনে মানবাধিকার ও গুণীজন সম্মাননা শীর্ষক আলোচনা সভায় তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত মানবাধিকার জোট, বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি সাংবাদিক ফরিদ খান।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব এবং দুর্নীতি দমন কমিশন—দুদক, বাংলাদেশের আইনজীবী অ্যাডভোকেট লুৎফর রহমান।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত মানবাধিকার জোট কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সহ-সভাপতি, সাবেক বিসিএস ক্যাডার ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাসিত ভূঁইয়া, সম্মিলিত মানবাধিকার জোট হবিগঞ্জ জেলার উপদেষ্টা ডাঃ মোঃ আব্দুর রবসহ সংগঠনের কেন্দ্রীয় ও জেলা কমিটির নেতৃবৃন্দ, আইনজীবী, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। সমাজের অসঙ্গতি, জনদুর্ভোগ, উন্নয়ন, মানবাধিকার ও সম্ভাবনার কথা গণমাধ্যমের মাধ্যমে তুলে ধরতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। সাংবাদিক মোঃ উজ্জল আহমেদ দীর্ঘদিন ধরে হবিগঞ্জ জেলায় নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে সাংবাদিকতা করে আসছেন। সংবাদ সংগ্রহ ও প্রকাশের ক্ষেত্রে তার দায়িত্বশীল ভূমিকার স্বীকৃতী স্বরূপ তাকে এ সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সম্মাননা প্রাপ্তির প্রতিক্রিয়ায় সাংবাদিক মোঃ উজ্জল আহমেদ আয়োজক সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এ সম্মাননা আমার কাজের প্রতি দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিয়েছে। ভবিষ্যতেও সত্য, বস্তুনিষ্ঠতা ও পেশাদারিত্ব বজায় রেখে সাংবাদিকতা চালিয়ে যাবো। অনুষ্ঠানে শেষে সম্মাননা স্মারক প্রদানসহ অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
আপনার মতামত লিখুন :