মেধাবী তরুণদের নিয়ে এনসিপিতে যোগ দিলেন মাহিন ফারাজী

দেলোয়ার হোসেন , লাকসাম (কুমিল্লা) সংবাদদাতা

প্রকাশিত: ২০ মে, ২০২৬, ০৭:৫০ পিএম

রাষ্ট্র সংস্কার ও নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষে জাতীয় নাগরিক পার্টি  (এনসিপি) কেন্দ্রীয় কর্মসূচিতে এক নতুন মাত্রা যোগ হয়েছে। আজ বুধবার দুপুরে কুমিল্লার লাকসামে আয়োজিত এনসিপির বিশেষ পথসভায় আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন বিশিষ্ট অ্যাক্টিভিস্ট ও সাহিত্যিক মাহিন ফারাজী।

​ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) সহ দেশের শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের একঝাঁক মেধাবী ও শিক্ষিত তরুণকে সাথে নিয়ে তিনি এই নতুন রাজনৈতিক যাত্রার সূচনা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত জাতীয় নাগরিক কমিটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ নতুন সদস্যদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন।

​যোগদান পরবর্তী প্রতিক্রিয়ায় মাহিন ফারাজী জানান, কলম সৈনিক এবং মেধাবী তরুণদের সমন্বয়ে একটি বৈষম্যহীন ও স্বৈরাচারমুক্ত রাষ্ট্র গঠনই তাদের মূল লক্ষ্য। একঝাঁক তরুণ শিক্ষার্থীর এই অংশগ্রহণ জাতীয় নাগরিক পার্টিতে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী এবং গতিশীল করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এসময় উপস্থিত হাজারো জনতার উদ্দেশ্যে হাসনাত আবদুল্লাহ বলেন, মেধাভিত্তিক সমাজ গঠনে তরুণদের এই এগিয়ে আসা আগামীর বাংলাদেশের জন্য এক বড় শুভবার্তা।

Link copied!