কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিজ্ঞান, কলা ও মানবিক সামাজিক বিজ্ঞান, প্রকৌশল ও ব্যবসায় শিক্ষা অনুষদে নতুন করে পাঁচজন শিক্ষককে ভারপ্রাপ্ত ডিনের দায়িত্ব দেওয়া হয়েছে।
গত মঙ্গলবার (২০ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ নূরুল করিম চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা হলেন, বিজ্ঞান অনুষদে রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ছৈয়দুর রহমান, কলা ও মানবিক অনুষদে উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম, সামাজিক বিজ্ঞান অনুষদে অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোঃ জাকির ছায়াদউল্লাহ খান, প্রকৌশল অনুষদে আইসিটি বিভাগের অধ্যাপক ড. মোঃ তোফায়েল আহমেদ এবং বিজনেস স্টাডিজ অনুষদে মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার।
অফিস আদেশে বলা হয়, ছুটি, অনুপস্থিতি বা অন্য কোনো কারণে ডিনের পদ শূন্য হলে উপাচার্যের প্রতিনিধি হিসেবে সংশ্লিষ্ট অনুষদের রুটিন দায়িত্ব পালনের জন্য এসব শিক্ষককে দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন ডিন নিয়োগ না হওয়া পর্যন্ত তারা এ দায়িত্ব পালন করবেন।
প্রসঙ্গত, গত ১৮ মে জারি করা এক অফিস আদেশে বিজ্ঞান, কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান, প্রকৌশল ও বিজনেস স্টাডিজ অনুষদের ডিনের দায়িত্ব নিজে গ্রহণ করেছিলেন উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম।
আপনার মতামত লিখুন :