ইসলামপুর ইউনিয়নে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত

“কিভাবে হবে উন্নয়ন - জানব এখন সর্বজন” এই শ্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জ ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়ন পরিষদের ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট সভা আজ (২১ মে) বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে।

ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ সভায় ইউপি চেয়ারম্যান এডভোকেট সুফি আলম সোহেল উপস্থিত জনসাধারণের সম্মুখে বাজেট পেশ করেন। তিনি বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে জনগণের মতামতের ভিত্তিতেই এ বাজেট প্রণয়ন করা হয়েছে।

সভায় ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গণি, সাবেক সদস্য ও বিশিষ্ট মুরব্বি হাজী নাজিম উদ্দিন, আল জালাল মহিলা মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা দ্বীন মোহাম্মদসহ ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ শফিক আলী, ময়না মিয়া, বাহার উদ্দিন, ছালিক মিয়া, সাজ্জাদুর রহমান, আলী হোসেন, রাহেনা বেগম, শাহিদা বেগম, হাজেরা বেগম উপস্থিত ছিলেন।

এছাড়াও মৌলভীরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের, সমাজসেবী মাস্টার তৈয়বুর রহমান, রোকন উদ্দিন, রমজান আলী, হাবিবুর রহমানসহ ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকরা অংশ নেন।

উপস্থাপিত বাজেটে সর্বমোট সম্ভাব্য আয় ধরা হয়েছে ২ কোটি ২৪ লাখ ৫১ হাজার ৩৯৬ টাকা এবং সম্ভাব্য ব্যয় ২ কোটি ২১ লাখ ৮০ হাজার ৭২ টাকা। এতে উদ্বৃত্ত থাকবে ২ লাখ ৭১ হাজার ৩২৪ টাকা।

উন্মুক্ত আলোচনায় স্থানীয় জনগণ বিভিন্ন প্রশ্ন, প্রস্তাব ও পরামর্শ প্রদান করেন। পরে উপস্থিত সবার মতামতের ভিত্তিতে বাজেটটি গৃহীত হয়।

 

Link copied!