‎নওগাঁয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

‎ ‎মোঃ রায়হান আলী , মান্দা ‎(নওগাঁ) প্রতিনিধি

প্রকাশিত: ২১ মে, ২০২৬, ০৭:৫৪ পিএম

নওগাঁর মান্দায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৫-২০২৬ অর্থবছরে “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

পার্টনার কংগ্রেস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য জননেতা ডাঃ ইকরামুল বারি টিপু। এসময় তিনি বলেন, কৃষিকে আধুনিক ও বাণিজ্যিকীকরণের মাধ্যমে দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে হবে। এ ক্ষেত্রে পার্টনার প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আলহাজ্ব মকলেছুর রহমান মকে, সহ-সভাপতি নওফেল আলী মন্ডল, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল, অতিরিক্ত কৃষি কর্মকর্তা সীমা কর্মকার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাইমেনুল ইসলাম, মান্দা থানার অফিসার ইনচার্জ খোরশেদ আলম, প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিন মন্ডল, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন।

এসময় তিনি বলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার একটি যুগান্তকারী ও সময়োপযোগী উদ্যোগ। কৃষিকে রপ্তানিমুখী ও বাণিজ্যিকী করণে পার্টনার কংগ্রেস প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। পাশাপাশি কৃষকদের স্বাবলম্বী করে তুলতেও এটি সহায়ক ভূমিকা রাখছে। অনুষ্ঠানে স্থানীয় কৃষক, কৃষি উদ্যোক্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Link copied!