তারাকান্দায় ১০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার তিলাটিয়া মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ টাকা জব্দসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. আবুল কালাম (৪০), আমিনুল ইসলাম সরকার (২৮) ও এমদাদুল হক খোকন (৩৫)। তারা সবাই উপজেলার তিলাটিয়া এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, (১ জুন) সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. তাহের উদ্দিন খান ও এসআই মোখলেছুর রহমানের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এ সময় আবুল কালামের কাছ থেকে ১০০ পিস ইয়াবা এবং মাদক বিক্রির ৩ হাজার ৮৩৫ টাকা উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

Link copied!