লোকজ সংস্কৃতির রাজধানী খ্যাত কেন্দুয়া উপজেলা। এই উপজেলার হারিয়ে যাওয়া সাহিত্য সংস্কৃতি ও গুনীজনদের জীবনকর্ম নতুন প্রজন্মের কাছে তথা বিশ্ব ইতিহাসে তুলে ধরতে গঠিত হলো কেন্দুয়া লোকজ সাহিত্য আসর।
গত ১ জুন ২০২৬ এর গঠনকল্পে ঐতিহ্যবাহী কেন্দুয়া প্রেসক্লাব কার্যালয়ে বসেছিলেন কবি, সাহিত্যিক, শিল্পী, সাংবাদিক, বুদ্ধিজীবী, শিক্ষক, পালাগায়ক, জারি গানের বয়াতী সহ বীরমুক্তিযোদ্ধা গান। এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি মোঃ সেকুল ইসলাম খান।
অনুষ্ঠানে প্রেসক্লাব সাধারন সম্পাদক কবি ও গীতিকার মোঃ আব্দুল হাই সেলিমের সঞ্চালনায় লোকজ সাহিত্য সংস্কৃতির বিভিন্ন দিক গুণী মনিষীদের জীবন কথা তুলে ধরেন।
বক্তব্য রাখেন চারণ সাংবাদিক পুরষ্কারপ্রাপ্ত কবি সমরেন্দ্র বিশ্বশর্মা, গুনী শিল্পী দিলবাহার খান, পালানাট্যকার সাংবাদিক রাখাল বিশ্বাস, কবি মোঃ শাহাবুল কাদির ভূঞা, শিক্ষক মোঃ মুখলেছুর রহমান বাঙ্গালী, বেতার ও টিভি শিল্পী কবি আবুল বাসার তালুকদার, কবি আবুল হাসেম বয়াতী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব জহুরুল আলম ভুঞা স্বপন, বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল হক ভুঞা, কবি জহিরুল হক, কবি মঞ্জুরা আক্তার লিলি, সাংবাদিক মোঃ আবুবকর ছিদ্দক, মোঃ আব্দুল্লাহ, বেতার ও টিভি শিল্পী মোঃ ওলিউল্যাহ, কবি নুর মোহাম্মদ নভেল, আলনুর পাঠাগারের সম্পাদক মোঃ কামরুল হক, কবি শোভা আক্তার, কবি ও ছড়াকার সুব্রতকুমার ধর, কবি নুরল ইসলাম।
এছাড়া আরও বক্তব্য রাখেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সম্পাদক আব্দুস সাত্তার, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ কবি সমীর কুমার শর্মা, জাসাস কেন্দুয়া উপজেলা শাখার আহবায়ক মোঃ গোলাম মোস্তুফা ভূঞা হাবুল, কবি মোঃ মহিউদ্দিন সরকার প্রমুখ।
সবশেষে সংগঠনকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য পদাধিকার বলে কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ সেকুল ইসলাম খানকে আহবায়ক নিযুক্ত করে সার্বজনীন একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়।
আপনার মতামত লিখুন :