ভোলার বোরহানউদ্দিনে আদালতের দেওয়া সাজা পরোয়ানাভুক্ত এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বুধবার রাতে উপজেলার পদ্মমনষা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি মোঃ জাকির হোসেন (৪০), বোরহানউদ্দিন উপজেলার পদ্মমনষা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মৃত জয়নাল আবেদীনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, জিআর ১০৬/১৮ মামলায় আদালত তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগের আদেশ ছিল।
দীর্ঘদিন ধরে তিনি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বোরহানউদ্দিন থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
বোরহানউদ্দিন থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আদালতের নির্দেশনা বাস্তবায়ন এবং মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :