আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ গ্রেফতার ২

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১০ জুন, ২০২৬, ০৭:৪২ এএম

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে আওয়ামী লীগের এক নেতা ও যুবলীগের এক কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৮ জুন) রাতে বসুরহাট পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 

পুলিশ জানায়, গ্রেফতার হওয়া দুজন হলেন চর এলাহী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবদুল জলিল (৫০) এবং সিরাজপুর ইউনিয়নের যুবলীগ কর্মী মোশারফ হোসেন মিলন (২৯)।

 

মঙ্গলবার (৯ জুন) দুপুরে তাদের নোয়াখালীর বিচারিক আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।

 

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে দায়ের করা মামলা রয়েছে। মামলার প্রেক্ষিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Link copied!