নাঙ্গলকোটে স্বপন ও তারিকুলের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি

রাশেদ হোসাইন , নাঙ্গলকোট কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ১২ জুন, ২০২৬, ০৮:৫৬ পিএম

কুমিল্লা নাঙ্গলকোটের বক্সগঞ্জের ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম ভূঁইয়া ও ইউপি ছাত্রদলের সাবেক সভাপতি নুরনবী স্বপনের বিরুদ্ধে মিথ্যা, ষড়যন্ত্র এবং হয়রানিমুলক মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ  সমাবেশ (১২ জুন) শুক্রবার বিকেলে বক্সগঞ্জ বাজারে অনুষ্ঠিত হয়েছে।

সদ্য কারামুক্ত তারিকুল ইসলাম বলেন- "আমি আর নুরুন্নবী স্বপন আমাদেরকে আসামী করা হয়েছে, আমাদেরকে আসামী করেও আটকাতে পারে নাই।দেড় মাস পর আমি জেল থেকে এসেছি। ৩টা হত্যা কান্ডের বিচার আমরা চাই যারা প্রকৃত অপরাধী।"

তিনি আরো বলেন- "আমাদের সংসদীয় আসনের মাননীয় এমপি মহোদয়ের কাছে আমরা আপনার কাছে আর্জি জানাই, আমরা এ দুইজন যদি অপরাধী হয়ে থাকি আপনি তদন্ত করে দেখেন যদি নিরপরাধ হয়ে থাকি আপনার মাধ্যমে এ মামলা থেকে অব্যাহতি চাই।"

নুরুনবী স্বপন বলেন- দেরিতে হলেও সত্যের বিজয় হয়েছে।

বক্সগঞ্জ ইউপির চেয়ারম্যান আব্দর রশিদ বলেন - "আমাদের এমপি মহোদকে বলবো,আমাদের এলাকাবসীকে বলবো -উনি আমাদের এইদিকে গাইডিয়ান।আমি এখনো বলবো স্বপন বিএনপি করে,তারকও বিএনপি করে,আপনার দলের লোক। আমাদের অনুরোধ আপনি আমাদের সবার উর্ধ্বে, আপনি থানাকে বা যেখানে যেখানে দরকার,আপনি যে ব্যাবস্থা নেন আমরা আপনার সাথে থাকবো। আমরা এলাকাবাসী আপনার কাছে যাবো,স্পন এবং তারেককে আলিয়ারার এ কেস থেকে মুক্ত করে দেন।"

এসময় উপস্থিত ছিলেন - মানবিক বক্সগঞ্জের সভাপতি ইলিয়াছ ফলোয়ান,বক্সগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আক্তার হোসেন বিএসসি,ইউনিয়ন যুবদল সভাপতি জাকির হোসেন ইমন, সহসভাপতি মাহবুব কোম্পানি,আজিয়ারা হাইস্কুলের প্রধান শিক্ষক জালাল আহমেদ,স্বেচ্ছাসেবক দল নেতা নিজাম উদ্দিন সুমন, প্রচার সম্পাদক গিয়াস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম মজুমদার, উপজেলা বিএনপি নেতা শাহ আলম ,নেছার উদ্দিন মজুমদার প্রমুখ।

 

Advertisement

Link copied!