কুমিল্লার নাঙ্গলকোটে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে “জিয়া স্মৃতি ডাবল হোন্ডা কাপ ফুটবল টুর্নামেন্ট"-এর মেগা ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুন) বিকালে নাঙ্গলকোট আরিফুর রহমান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলা উদ্বোধন করেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়া। ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন রায়কোট দক্ষিণ ইউনিয়ন বনাম দৌলখাঁড় ইউনিয়ন। খেলায় ৩-০ গোলে বিজয়ী হন রায়কোট দক্ষিণ ইউনিয়ন।
কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল সদস্য আব্দুর রহিম সুজনের সভাপতিত্বে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়া।
অনুষ্ঠান সঞ্চালনা করেন স্বেচ্ছাসেবক দল নাঙ্গলকোট উপজেলা যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমান ও পৌরসভা স্বেচ্ছাসেবক দল নেতা সৈয়দ আহাম্মেদ। খেলায় ধারাভাষ্যকার ছিলেন এস এম কামাল। খেলায় রেফারি ছিলেন আব্দুল হান্নান, সোহাগ, জাহাঙ্গীর ও সোহেল। খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ হন রায়কোট দক্ষিণ ইউনিয়নের মোহাম্মদ দিদার। ম্যান অফ দ্যা টুর্নামেন্ট হয়েছেন বটতলী ইউনিয়নের খেলোয়াড় সৌরভ।
খেলা শেষে বিজয়ী দল রায়কোট দক্ষিণ ইউনিয়ন ও রানার্স আপ দৌলখাঁড় ইউনিয়নের টিম ম্যানেজার ও খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :