নড়াইলের লোহাগড়া উপজেলায় ৩৪০ গ্রাম গাঁজাসহ রাসেল শেখ (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে লোহাগড়া থানা পুলিশ।
রবিবার (১৪ জুন) দুপুরে উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের নোয়াপাড়া পশ্চিমপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত রাসেল শেখ ওই গ্রামের মোহাম্মদ কামাল শেখের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার এসআই (নি.) আমিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল রাসেল শেখের বসতবাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় তার বাড়ির শয়নকক্ষ থেকে নিজ হেফাজতে রাখা ৩৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে মাদকদ্রব্যসহ গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মতামত লিখুন :