বগুড়ার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের শৈলধুকড়ী গ্রামে জনসাধারণের যাতায়াত ব্যবস্থার উন্নয়নে একটি কাঁচা রাস্তায় ইট সলিং কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
শৈলধুকড়ী গ্রামে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে এই উন্নয়ন কাজের উদ্বোধন করেন শাজাহানপুর উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ ও আমরুল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক।
রাস্তাটির সলিং কাজ শুরু হওয়ায় স্থানীয় এলাকাবাসীর দীর্ঘদিনের যাতায়াত কষ্ট লাঘব হবে বলে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন।
উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন: আমরুল ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান রাজা, আমরুল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেলিম উদ্দিন প্রামানিক, ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম খাজা, ৯নং ওয়ার্ড কোকো পরিষদের সভাপতি রাজু আহমেদ।
উদ্বোধন শেষে নেতৃবৃন্দ রাস্তার কাজের গুণগত মান বজায় রেখে দ্রুত কাজ শেষ করার জন্য সংশ্লিষ্টদের তাগিদ দেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক গ্রামবাসী উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :