মিরসরাই উপজেলার ৯নং সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন মনজুর মোর্শেদ কনক। তিনি ইউনিয়নটির সেবামূলক প্রতিষ্ঠান ‘শেষ বিদায়ের বন্ধু’ সংগঠনের মাধ্যমে এলাকার বিভিন্ন অসহায় মানুষের সেবা করে আসছেন। এছাড়াও প্রতি বছর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা দিয়ে ছাত্র-ছাত্রীদের পড়ালেখায় উৎসাহিত করছেন।
মনজুর মোর্শেদ কনক ছাত্রজীবন থেকেই ছাত্রদলের একজন একনিষ্ঠ কর্মী হিসেবে সক্রিয় রাজনীতি করেছেন। তিনি চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সদস্য ছিলেন এবং মিরসরাই সদর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতির দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি সেচ্ছাসেবী প্রতিষ্ঠান ‘শেষ বিদায়ের বন্ধু’ সংগঠনের সহসভাপতির দায়িত্ব পালন করছেন।
দলীয়ভাবে মনোনয়ন পেলে সমাজের অবহেলিত মানুষের কল্যাণে কাজ করার সুযোগ বৃদ্ধি পাবে বলে মনে করেন এই ইউনিয়নের সচেতন মহল।
মনজুর মোর্শেদ কনক বলেন, ছোটবেলা থেকে মানুষের কল্যাণে কাজ করার প্রবল ইচ্ছা রয়েছে। তার ধারাবাহিকতায় ‘শেষ বিদায়ের বন্ধু’ সংগঠনের মাধ্যমে মিরসরাই সদর ইউনিয়নের অসংখ্য মানুষের সেবা করা হয়েছে। সংগঠন ছাড়াও অসংখ্য মানুষের সেবা করে আসছি, মসজিদ, মাদ্রাসা, মক্তব, এগুলোর জন্য সবসময় কাজ করে থাকি। আশা করছি আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে। তবে দল যদি আমাকে যোগ্য মনে করে ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচনের জন্য মনোনয়ন প্রদান করে, তাহলে আরও কাছ থেকে মিরসরাই সদর ইউপির সকল শ্রেণি পেশার মানুষের সেবা করতে পারবো।
আপনার মতামত লিখুন :