সাপাহারে মুক্ত স্কাউটের উদ্যোগে পথচারীদের মাঝে শরবত বিতরণ

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২৬ জুন, ২০২৬, ০৬:৫৯ পিএম

তীব্র গরমে তৃষ্ণার্ত পথচারীদের স্বস্তি দিতে নওগাঁর সাপাহারে মুক্ত স্কাউটের উদ্যোগে যানজট নিরসনের পাশাপাশি পথচারীদের মাঝে ঠান্ডা শরবত বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টায় উপজেলা সদরের জিরোপয়েন্ট এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় আম বিক্রি করতে আসা ব্যবসায়ী, শ্রমজীবী মানুষ, রিকশাচালক, পথচারী ও সাধারণ মানুষের হাতে শরবত তুলে দেন সংগঠনের সদস্যরা।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার মুক্ত স্কাউটের কমিশনার ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু)। বিশেষ অতিথি ছিলেন মুক্ত স্কাউটের সভাপতি ও উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান (কল্লোল), সহ-সভাপতি শফিকুল ইসলাম, পরিচালক সাহাবুদ্দীন এবং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদেকুল ইসলাম।

প্রধান অতিথি সারোয়ার জাহান চৌধুরী বলেন, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও জনকল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। এ সময় স্থানীয়রা উদ্যোগটির প্রশংসা করে বলেন, প্রচণ্ড গরমে পথচারীদের মাঝে শরবত বিতরণের মতো মানবিক উদ্যোগ সাধারণ মানুষের জন্য অত্যন্ত প্রশংসনীয়। কর্মসূচিতে মুক্ত স্কাউটের নেতাকর্মী, সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Advertisement

Link copied!