জনস্বার্থে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম বাড়েনি : বিদ্যুৎমন্ত্রী

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১৭ জুলাই, ২০২৬, ০৬:০৭ পিএম

জনস্বার্থে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম বাড়েনি : বিদ্যুৎমন্ত্রী

ফাইল ফটো

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, যারা ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করে তাদের বিদ্যুতের দাম বাড়ানো হয়নি। কারণ গ্রামে মাসে ৭৫ ইউনিটের বেশি বিদ্যুৎ ব্যবহার হয় না। যেন প্রান্তিক মানুষেরা কষ্ট না পায় সেটি আমি চেষ্টা করেছি।
 
শুক্রবার (১৭ জুলাই) দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের নবনির্মিত ভবন উদ্বোধন শেষে ২০২৫-২৬ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় বিভিন্ন ইউনিয়নে স্প্রে মেশিন, নলকূপ, সেলাই মেশিন এবং শিক্ষা প্রতিষ্ঠানে উঁচু-নিচু বেঞ্চ, ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব বলেন।
 
তিনি বলেন, প্রধানমন্ত্রী চেষ্টা করছেন একটি কল্যাণমূলক রাষ্ট্র গড়ে তুলতে চায়। যে কল্যাণমূলক রাষ্ট্র গঠন করতে ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে। কৃষকদের জন্য কৃষি কার্ডও প্রদান করা হয়েছে।

Link copied!