স্মৃতিবিজড়িত স্কুলে বৃক্ষরোপণ করলেন এমপি অধ্যক্ষ কামরুল হাসান মিলন

মুবারক হোসাইন , ফুলবাড়ীয়া উপজেলা প্রতিনিধি

প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৬, ০৪:০৩ পিএম

স্মৃতিবিজড়িত স্কুলে বৃক্ষরোপণ করলেন এমপি অধ্যক্ষ কামরুল হাসান মিলন

নিজের ছাত্রজীবনের স্মৃতিবিজড়িত বিদ্যালয়ে গিয়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিলেন ময়মনসিংহ ৬ ফুলবাড়ীয়া আসনের সংসদ সদস্য অধ্যক্ষ কামরুল হাসান মিলন।

উপজেলার বালিয়ান ইউনিয়নের মোহাম্মদ নগর উচ্চ বিদ্যালয়ে তিনি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন এবং শিক্ষার্থীদের পরিবেশ রক্ষা ও সবুজায়নে এগিয়ে আসার আহ্বান জানান।

শিক্ষার্থীদের অংশগ্রহণে সংক্ষিপ্ত সমাবেশে অত্র বিদ্যালয়ে ছাত্রজীবনের স্মৃতি স্মরণ করে অধ্যক্ষ কামরুল হাসান মিলন বলেন, গাছ শুধু পরিবেশের ভারসাম্যই রক্ষা করে না, ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী গড়তেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই সবাইকে একটি করে হলেও বৃক্ষরোপণের আহ্বান জানান তিনি।

কর্মসূচিতে জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাহবুবুর রশীদ ফরাজী, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মীর জাহিদুর রহমান ও প্রধান শিক্ষক শাহাদাত হোসেন সহ শিক্ষক মণ্ডলী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Link copied!