পরিবেশের ভারসাম্য রক্ষা এবং প্রধানমন্ত্রীর সবুজ বিদ্যালয় কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় তানযীহুল উম্মাহ মডেল মাদ্রাসায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে ছনকান্দা সড়কের মাদ্রাসা প্রাঙ্গণে শিক্ষার্থীদের নিয়ে আনুষ্ঠানিক গাছের চারা রোপণ করেন প্রতিষ্ঠানের পরিচালক ও প্রধান শিক্ষক হাফেজ আনোয়ার হোসেন জিহাদী।
এর আগে প্রতিজন শিক্ষার্থীর মাঝে ফলজ গাছের চারা প্রদান করা হয়। পাশাপাশি অভিভাবক ও শিক্ষকমণ্ডলীর মাঝেও চারা বিতরণ করে প্রতিষ্ঠানটি।
হাফেজ আনোয়ার হোসেন জিহাদী বলেন, "সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই। শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা সৃষ্টি এবং বৃক্ষপ্রেম জাগিয়ে তুলতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।" এসময় বক্তব্য রাখেন জেলা জমিয়তের শোব্বান বিষয়ক সেক্রেটারি আলহাজ্ব জাকিরুল্লাহ, শিক্ষার্থী অভিভাবক আমজাদ হোসেন ও শহিদুল ইসলাম প্রমুখ।

আপনার মতামত লিখুন :