ফুলবাড়ীয়ার পুটিজানা ইউনিয়ন উন্নয়ন ফোরামের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

মুবারক হোসাইন , ফুলবাড়ীয়া উপজেলা প্রতিনিধি

প্রকাশিত: ১০ জুলাই, ২০২৬, ০৮:০৬ পিএম

ফুলবাড়ীয়ার পুটিজানা ইউনিয়ন উন্নয়ন ফোরামের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার পুটিজানাকে বাসযোগ্য সবুজ ইউনিয়ন হিসেবে গঠনের লক্ষ্যে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১০ জুলাই) দুপুরে বেরিবাড়ী কাশিফুল উলুম রাব্বানিয়া মাদ্রাসায় পুটিজানা ইউনিয়ন উন্নয়ন ফোরামের আয়োজনে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এফ এন্ড আর ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেডের ম্যানেজার, পুটিজানা ইউনিয়ন উন্নয়ন ফোরামের চেয়ারম্যান, উদ্যোক্তা ও সমাজসেবক রাজিব হোসাইন সাদ্দাম খান।

এসময় তিনি আনুষ্ঠানিক চারা রোপণ করে কার্যক্রমের উদ্বোধন করে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা হস্তান্তর করেন। তিনি বলেন, চারাগুলোর সঠিক পরিচর্যা সকলের দায়িত্ব। সবার আন্তরিক সহযোগিতার মাধ্যমে আগামী দিনে সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব পুটিজানা ইউনিয়ন গড়ে তুলার লক্ষ্যে কাজ করা হবে।

জানা গেছে, এ কর্মসূচীর আওতায় পুটিজানা ইউনিয়নের সকল মাদ্রাসাসহ শিক্ষা প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে প্রায় ১০ হাজার গাছের চারা প্রদান করবে সংগঠনটি।

সিয়াম সরিষা
Link copied!