ত্রিশালে ১৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৬ জুলাই, ২০২৬, ১১:৫৮ পিএম

ময়মনসিংহের ত্রিশালে বিশেষ অভিযান চালিয়ে ১৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ত্রিশাল থানা পুলিশ। পুলিশ জানায়, সোমবার (৬ জুলাই) সন্ধ্যায় ত্রিশাল থানার উদ্যোগে পরিচালিত বিশেষ অভিযানে উপজেলার ধানীখোলা ইউনিয়নের উত্তর গয়াসপাড়া এলাকা থেকে মো. আতিকুল ইসলাম (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি উত্তর গয়াসপাড়া গ্রামের বাসিন্দা। তার পিতা মো. হেলাল উদ্দিন এবং মাতা হাজেরা বেগম।

এ সময় তার কাছ থেকে আনুমানিক ৭০ হাজার টাকা মূল্যের ১৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।ত্রিশাল থানার ওসি মনসুর আহম্মেদ জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

Advertisement

Link copied!