ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন

মুবারক হোসাইন , ফুলবাড়ীয়া উপজেলা প্রতিনিধি

প্রকাশিত: ০২ জুলাই, ২০২৬, ০৬:১০ পিএম

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় ২০২৫/২৬ অর্থবছরে উফশী রোপা আমন ধানের আবাদ বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলাম সোহাগ।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ীয়া আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ কামরুল হাসান মিলন। তিনি বলেন, কৃষকদের উন্নয়নে সকলের মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে। সরকারের এ প্রণোদনায় সাধারণ মানুষ কৃষিকাজে উদ্বুদ্ধ হবে। তিনি আরও বলেন, কৃষি সমৃদ্ধ হলেই দেশ এগিয়ে যাবে।

এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নূর মোহাম্মদ, মৎস্য কর্মকর্তা ফরিদুল ইসলাম, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবি সিদ্দিক ও জামায়াতের কর্মপরিষদ সদস্য আব্দুল মজিদ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ শাহনাজ পারভীন।

পরে উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আগত লটারির মাধ্যমে বিজয়ী কৃষকদের বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন জাতীয় সংসদ সদস্যসহ অন্যান্যরা।

Advertisement

Link copied!