ময়মনসিংহের গৌরীপুর উপজেলা দলিল লেখক সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠনের এক মাসও পূর্ণ হয়নি। এরই মধ্যে সমিতির সভাপতি মুহাম্মদ মতিউর রহমান খান তার স্বীয় পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে মতিউর রহমান খান লেখেন, আমার শারীরিক অসুস্থতার কারণে গৌরীপুর সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির সভাপতি পদ থেকে পদত্যাগ করিলাম। পোস্টটি প্রকাশের পর থেকেই বিষয়টি নিয়ে দলিল লেখক মহলসহ স্থানীয় বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়।
পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে মতিউর রহমান খান বলেন, আমার শারীরিক অসুস্থতার কারণেই গৌরীপুর দলিল লেখক সমিতির ওই দায়িত্বশীল পদের দায়িত্ব পালন করতে পারছিনা। সমিতিকে লিখিত ভাবে না জানালেও ফেসবুক পোস্টের মাধ্যমে আমি আমার সিদ্ধান্তের কথা জানিয়েছি।
উল্লেখ্য, গত ১০ জুন ২০২৬ গৌরীপুর উপজেলা দলিল লেখক সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে মুহাম্মদ মতিউর রহমান খান সভাপতি এবং মো. গোলাম হাচি বেশ শাহীদ মুনশী সাধারণ সম্পাদক নির্বাচিত হন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় উপস্থিত সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছিল।
আপনার মতামত লিখুন :