ফুলবাড়ীয়া উপজেলা পরিষদের সম্প্রসারিত ভবন উদ্বোধন করলেন তথ্য প্রতিমন্ত্রী

মুবারক হোসাইন , ফুলবাড়ীয়া উপজেলা প্রতিনিধি

প্রকাশিত: ০৫ জুলাই, ২০২৬, ০৬:২৬ পিএম

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা পরিষদের নবনির্মিত সম্প্রসারিত ভবনের উদ্বোধন করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

রবিবার বিকেলে প্রতিমন্ত্রীর ফুলবাড়ীয়া আগমন উপলক্ষে বিএনপির নেতাকর্মীরা উপজেলা পরিষদ প্রাঙ্গণে অবস্থান নেন। এসময় তারা মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে প্রতিমন্ত্রীকে স্বাগত জানান।

পরে পরিষদ হলরুমে প্রবেশকে কেন্দ্র করে বিএনপি এবং জামায়াতের সমর্থকদের মাঝে উত্তেজনা পরিলক্ষিত হলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়।

পরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী পরিষদের নবনির্মিত সম্প্রসারিত ভবনের ফলক উন্মোচন করে আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন এবং মোনাজাতে অংশ নেন।

এসময় ফুলবাড়ীয়া আসনের এমপি অধ্যক্ষ কামরুল হাসান মিলন, বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক নিলুফার চৌধুরী মনি এমপি, অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম মাসুম প্রধান, উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলাম সোহাগ, সহকারী কমিশনার ভূমি শেখ তাকী তাজওয়ার, থানা অফিসার ইনচার্জ রাশেদুল হাসান, উপজেলা বিএনপির আহ্বায়ক আখতারুল আলম ফারুক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মামুনুর রশীদ মামুন ও পৌর বিএনপির আহ্বায়ক এ কে এম শমসের আলী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

পরে সম্প্রসারিত ভবন প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। বৃক্ষরোপণ শেষে উপস্থিত জনতাকে শুভেচ্ছা জানিয়ে বিদায় নেন ইয়াসের খান চৌধুরী।

Advertisement

Link copied!