নাঙ্গলকোটে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ

রাশেদ হোসাইন , নাঙ্গলকোট কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ০১ আগস্ট, ২০২৬, ০৭:১৮ পিএম

নাঙ্গলকোটে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ

কুমিল্লার নাঙ্গলকোটের নুরপুর ব্রিলিয়ান্ট হান্ট স্কলারশিপের উদ্যোগে বাঙ্গড্ডা ইউনিয়নের সেবাখোলা বাজার মারকাজুল হেদায়া নুরানি ও হাফেজীয়া মাদ্রাসা মিলনায়তনে শনিবার সকালে এলাকার ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ করা হয়। ফলজ গাছের চারা বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রিলিয়ান্ট হান্ট স্কলারশিপের পরিচালক মাষ্টার নজরুল ইসলাম।

মারকাজুল হেদায়া মাদ্রাসা প্রধান শিক্ষক ডাক্তার পারভেজের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উত্তর নুরপুর নুরানি ও হাফেজিয়া মাদ্রাসা প্রধান শিক্ষক মাওলানা ইব্রাহিম খলিল, মারকাজুল হেদায়া মাদ্রাসা পরিচালক মাওলানা পেয়ার আহমেদ। এসময় উপস্থিত ছিলেন মাস্টার শাফায়েত হোসেন, মাহফুজ, হাফেজ মোহাম্মদ সায়েম, হাফেজ ফয়সাল প্রমুখ।

অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের পরিবেশ রক্ষায় উদ্বুদ্ধ করতে তাদের হাতে বিভিন্ন প্রজাতির দুই শতাধিক ফলজ গাছের চারা তুলে দেন অতিথিবৃন্দ। ব্রিলিয়ান্ট হান্ট স্কলারশিপের পরিচালক নজরুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সিয়াম সরিষা
Link copied!