গভীর শ্রদ্ধা ও ভালবাসার মধ্য দিয়ে উদযাপিত হলো একুশে পদকপ্রাপ্ত মরমী বাউল সাদক জালাল উদ্দিন খার ৫৪তম প্রয়াণ দিবস। কেন্দুয়া লোকজ-সাহিত্য আসরের আয়োজনে প্রেস ক্লাব মিলনায়তে শুক্রবার বিকাল ৩টা থেকে রাত পর্যন্ত স্মরণ সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সভাপতি মো: সেকুল ইসলাম খানের সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, নেত্রকোণ-৩ আসনের এমপি ড. রফিকুল ইসলাম হিলালী।
তিনি বলেন কেন্দুয়ার লোকজ সাহিত্য সংস্কৃতি প্রসারে ও গুনীজনদের স্মরণ রাখতে জাতীয় সংসদে একটি সাহিত্য একাডেমিক ও শিল্পকলা একাডেমি স্থাপনের দাবি জানিয়েছি। তিনি বলেন, জালাল উদ্দিন খা আমাদের গর্ব ও অহংকার। এ রকম আরও গুনী শিল্পী যেমন আব্দুল মজিদ তালুকদার, কবি রওশন ইজদানী, বাউল কবি দীন শরৎ ময়মনসিংহ গীতিকার সংগ্রহক চন্দ্র কুমার দে, লোকসাহিত্যিক সিরাজ উদ্দিন কাশিমপুরীদের রাষ্টীয় পদকে ঘোষিক করার আহবান জানান।
কবি ও চারণ সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মার সঞ্চালনায় অতিথি হিসেবে আলোচনা করেন, জালাল উদ্দিন খাঁর নাতি তৌফিক আহমেদ খান, কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার, সানজিদা চৌধুরী, ওসি মো: তরিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: মজিবুর রহমান মজনু, বেতার ও টিভি শিল্পী দিলবাহার খান, আবুল বাশার তালুকদার ও গোলাম মস্তোফা ভূঞা হাবুল। কবিতা আবৃত্তি করেন বিশেষ চাহিদা সম্পন্ন কবি জুনাইদুল রহমান মারুফ। পরে শিল্পীরা রাত ৯টা পর্যন্ত জালাল উদ্দিন খাঁ রচিত বিভিন্ন গান পরিবেশন করেন। অপর দিকে সিংহের গাঁও গ্রামে জালাল উদ্দিন খাঁর সমাধির প্রাঙ্গনে সারা রাত ব্যাপি জালাল ভক্তরা গান পরিবেশ করেন।

আপনার মতামত লিখুন :