দৌলতপুরের এমপির হোয়াটসঅ্যাপ নম্বর হ্যাক

মোঃ আছানুল হক , কুষ্টিয়া, দৌলতপুর প্রতিনিধি

প্রকাশিত: ০১ আগস্ট, ২০২৬, ০৭:৩১ পিএম

দৌলতপুরের এমপির হোয়াটসঅ্যাপ নম্বর হ্যাক

কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য রেজা আহম্মেদ বাচ্চু মোল্লার ব্যবহৃত হোয়াটসঅ্যাপ নম্বরটি হ্যাক হয়েছে বলে জানা গেছে। শনিবার (১ আগস্ট) বিকেলে রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা নিজ ফেসবুক আইডিতে এ বিষয়ে একটি পোস্ট দেন।

পোস্টে এমপি রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা উল্লেখ করেন, "আমার হোয়াটসঅ্যাপ নম্বরটি হ্যাক হয়েছে। তাই আমার নম্বর থেকে যদি কোনো প্রকার আর্থিক সাহায্য, টাকা-পয়সা লেনদেন বা অনাকাঙ্ক্ষিত কোনো বার্তা দেওয়া হয়, তবে অনুগ্রহ করে কেউ কোনো টাকা দেবেন না। আমি কোনো টাকা চাচ্ছি না।"

সিয়াম সরিষা
Link copied!