ঢাকার ধামরাই উপজেলায় ইটবোঝাই ট্রাকের চাপায় মো. বজলুর রশীদ নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে উপজেলার কালামপুর আঞ্চলিক মহাসড়কের মধুডাংগা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।নিহত মো. বজলুর রশীদের বাড়ি ধামরাই উপজেলার কাঁঠালিয়া এলাকায়। তিনি পেশায় একজন পল্লী পশু চিকিৎসক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে মধুডাংগা ব্রিজ সংলগ্ন এলাকায় একটি ইটবোঝাই ট্রাকের সঙ্গে বজলুর রশীদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। সংঘর্ষের একপর্যায়ে ট্রাকটি মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে ছিটকে পড়ে এবং মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনায় ট্রাকের হেলপারও আহত হয়েছেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে। দুর্ঘটনার কারণ এবং এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণে তদন্ত চলছে বলে জানা গেছে।

আপনার মতামত লিখুন :