কুমিল্লার চান্দিনা উপজেলার পানিপাড়া আলিম মাদ্রাসার সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক আলহাজ্ব হযরত মাওলানা মোঃ মাছুম বিল্লাহ হুজুরকে বিদায়ী সংবর্ধনা ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা প্রদান করা হয়েছে।শনিবার (০৮ আগস্ট) সকাল ১০টায় পানিপাড়া আলিম মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে বর্তমান ও সাবেক শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, আলেম-ওলামা এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মাওলানা মাছুম বিল্লাহ হুজুর দীর্ঘদিন সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে শিক্ষার্থীদের দ্বীনি ও নৈতিক শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর আদর্শ, কর্মনিষ্ঠা ও স্নেহময় আচরণ অসংখ্য শিক্ষার্থীর জীবন গঠনে অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে। শিক্ষকতা থেকে অবসর নিলেও সমাজ ও দ্বীনের কল্যাণে তাঁর অবদান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত ও বর্তমান শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও উপহার প্রদান করা হয়। পাশাপাশি সাবেক শিক্ষার্থীরা তাদের প্রিয় শিক্ষকের সঙ্গে স্মৃতিচারণ করেন এবং তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও নেক হায়াত কামনা করে দোয়া করেন।অনুষ্ঠানে আরো অবসরপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাওলানা মোঃ ফজলুর রহমান, সহকারী শিক্ষক মুক্তার আহমেদ, বিমল চন্দ্র সরকার, মাওলানা মাছুম বিল্লাহ, মোঃ শফিকুল আলম, মাওলানা আ. ন. ম আব্দুল আজিজ, এ. কে. এম. আব্দুর রব, মোঃ বজলুর রহমান, মোঃ সামছুল হক ও মোঃ নজরুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ এমদাদুল হক, সভাপতি, পানিপাড়া আলিম মাদ্রাসা। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কাজী মোঃ মফিজুল ইসলাম, অধ্যক্ষ, পানিপাড়া আলিম মাদ্রাসা। সার্বিক আয়োজন ও পরিচালনায় ছিলেন পানিপাড়া আলিম মাদ্রাসার সাবেক শিক্ষার্থীরা।শেষে দেশ, জাতি, মাদ্রাসার উত্তরোত্তর উন্নয়ন এবং অবসরপ্রাপ্ত শিক্ষকদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

আপনার মতামত লিখুন :