ফুলতলায় বৃক্ষরোপণ কর্মসূচিতে জেলা পরিষদ প্রশাসক মনিরুল হাসান বাপ্পী

মোঃ মামুন মোল্লা , খুলনা জেলা সংবাদদাতা

প্রকাশিত: ০৮ আগস্ট, ২০২৬, ০৫:১৬ পিএম

ফুলতলায় বৃক্ষরোপণ কর্মসূচিতে জেলা পরিষদ প্রশাসক মনিরুল হাসান বাপ্পী

বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার পর দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কার ও জনকল্যাণমূলক কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে এ ধরনের পরিবেশবান্ধব ও সামাজিক কার্যক্রম অব্যাহত রেখেছে। দেশকে সুজলা-সুফলা করে গড়ে তুলতে সাধারণ জনগণসহ সকলকে বেশি করে গাছ লাগানো ও তার সঠিক পরিচর্যা করার আহ্বান জানিয়েছিলেন। বাংলাদেশে বনের পরিমাণ দিনে দিনে কমে আসছে। বর্তমানে দেশের ১০ ভাগ বনভূমিও নেই। অপরিকল্পিতভাবে গাছ কেটে বন উজাড় করা হয়েছে।

তথাকথিত উন্নয়নের নামে গাছ কেটে মরুভূমি করা হয়েছে। এতে পরিবেশ বিপর্যয় দেখা দিয়েছে বলে মন্তব্য করেন খুলনা জেলা পরিষদ প্রশাসক, জেলা বিএনপির সদস্য সচিব, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এস এম মনিরুল হাসান বাপ্পী। ৮ আগস্ট (শনিবার) দুপুর পৌনে ১২টায় ফুলতলা উপজেলা নির্বাহী অফিসার সুচি রানী সাহার সভাপতিত্বে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ফলজ গাছ বিতরণ ও উপজেলা চত্বরে বৃক্ষরোপণ করা হয়।

তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপকভাবে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রধানমন্ত্রীর ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি একটি সবুজ, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ার দীর্ঘমেয়াদি উদ্যোগ। গাছ পরিবেশের সবচেয়ে বড় বন্ধু এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতির হাত থেকে আমাদের রক্ষা করে। গাছ অক্সিজেন দিয়ে মানবজাতিকে টিকিয়ে রাখে। গাছ লাগানোর গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, গাছ থেকে প্রাপ্ত ফল ও ছায়া মানবজাতি এবং পশুপাখির উপকারে আসলে তা রোপণকারীর জন্য সদকায়ে জারিয়া হিসেবে গণ্য হয়। বাসযোগ্য ও সুস্থ পরিবেশ বজায় রাখতে সবাইকে নিজ নিজ উদ্যোগে পতিত জায়গায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের আহ্বান জানান।

তিনি আরও বলেন, রাষ্ট্রের অবকাঠামো বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে কোমলমতি শিক্ষার্থীরা। লেখাপড়ার পাশাপাশি বৃক্ষরোপণের কর্মসূচি হিসেবে কাজ করছে শিক্ষার্থীরা। দেশের সকল শিক্ষার্থী একটি করে ফলজ বৃক্ষরোপণ ও সঠিক পরিচর্যার মাধ্যমে তার রক্ষণাবেক্ষণ করলে প্রধানমন্ত্রীর ঘোষিত লক্ষ্যমাত্রা পূরণ হবে। তাই জেলা পরিষদের আয়োজনে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও রাস্তার দু'ধারে বৃক্ষরোপণ চলমান রয়েছে। এই কর্মসূচি অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান আবুল বাসার, খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম শামীম কবির, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম নান্নু, জেলা বিএনপির সদস্য ও জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক এস এ রহমান বাবুল, জেলা বিএনপির সদস্য জিএম রফিকুল হাসান, ফুলতলা উপজেলা বিএনপি সদস্য সচিব মনির হাসান টিটো।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সেলিম সরদার, আনোয়ার হোসেন বাবু, অহিদুজ্জামান নান্না, এনামুল হোসেন পারভেজ, সাব্বির হোসেন রানা, মশিউর রহমান বিপ্লব, এহসানুল হক লন্ডন, জামাল হোসেন ভূঁইয়া, মোতাহার হোসেন কিরণ, আক্তার হোসেন, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোল্লা আইয়ুব হোসেন, পীর আলী, মাসুদ রানা, ফয়সাল আহমেদ, টিটু জোমার্দার, আলমগীর সরদার, রবিউল ইসলাম রবি প্রমুখ।

ফুলতলা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ১৫০০টি ফলজ গাছ বিতরণ করা হয় এবং উপজেলা চত্বরে বৃক্ষরোপণ করা হয়। উপজেলার অনুষ্ঠান শেষে জামিরা ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব আলমগীর সরদার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। বাপ্পী তার স্বাস্থ্যের খোঁজখবর নেন ও চিকিৎসার তদারকি করেন।

সিয়াম সরিষা
Link copied!