ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কাগমারী বারোমাসি ব্রিজের ওপর দুটি যানের মুখোমুখি সংঘর্ষে মিজানুর মনি (৩৭) নামের এক ট্রাকচালক গুরুতর আহত হয়েছেন। আনুমানিক দুপুর ১২টার দিকে যশোর থেকে ছেড়ে আসা একটি বাসের সাথে চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় বারোমাসি নামক ব্রিজের উপরে। ঘটনাস্থলে ট্রাকচালক মিজানুর (মনি) গুরুতর আহত হন। মিজানুর রহমান মনি মহেশপুর উপজেলার স্বরূপপুর গ্রামের আবদুল মালেকের ছেলে।
দুর্ঘটনার ফলে তাৎক্ষণিকভাবে ওই রাস্তায় সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে, যা সাধারণ মানুষের চলাচলে সাময়িক বিঘ্ন ঘটাচ্ছে। খবর পেয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে এবং যান চলাচল পুনরায় চালুর প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন :