চিকিৎসা সেবায় কোনো বৈষম্য সহ্য করা হবে না: পানিসম্পদ প্রতিমন্ত্রী

আল মাহমুদ দোলন , পঞ্চগড় জেলা সংবাদদাতা

প্রকাশিত: ১৫ আগস্ট, ২০২৬, ০৬:১৮ পিএম

চিকিৎসা সেবায় কোনো বৈষম্য সহ্য করা হবে না: পানিসম্পদ প্রতিমন্ত্রী

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, চিকিৎসাক্ষেত্রে কোনো বৈষম্য সহ্য করা হবে না। উচ্চ শ্রেণীর মানুষ যে সেবা পায়, একজন নিম্ন শ্রেণীর মানুষেরও সেই সেবা নিশ্চিতে সরকার বদ্ধপরিকর। হাসপাতাল নিয়ে সবরকমের সিন্ডিকেট নির্মূল করা হবে। শনিবার (১৫ আগস্ট) দুপুরে পঞ্চগড় সদর হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি ও সকল অংশীজনের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, নতুন ৫০০০ চিকিৎসক নিয়োগ চলছে। শুধু শহর নয়, গ্রামপর্যায়েও চিকিৎসক সংকট সমাধানসহ হাসপাতালের সেবার মান নিয়ে সবরকমের সিন্ডিকেট নির্মূলে কাজ করছে তারেক রহমান সরকার। সিভিল সার্জন, পঞ্চগড় মিজানুর রহমানের সভাপতিত্বে এনসিপি'র উত্তরাঞ্চলীয় মুখপাত্র সারজিস আলমসহ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর জেলা আমীর ইকবাল হোসেন এবং জেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম কাচ্চু প্রমুখ।

Link copied!