বিসিএস (প্রশাসন) ক্যাডারের তিন কর্মকর্তাকে জেলা প্রশাসক (ডিসিকো) ও জেলা ম্যাজিস্ট্রেট পদ থেকে প্রত্যাহার করা সংযুক্ত করা হয়েছে । প্রত্যাহারকৃত তিন কর্মকর্তাকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। আজ ১৮ আগস্ট ২০২৬ (০৩ ভাদ্র ১৪৩৩) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-২ শাখা থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
প্রত্যাহারকৃত কর্মকর্তারা হলেন: মিজ আসমা শাহীন (১৬২২১): জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, নাটোর। মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা (১৬২৩৭): জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, গাইবান্ধা। মোহাম্মদ রুহুল আমিন (১৬৬৯৭): জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, রংপুর। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. বরমান হোসেন।

আপনার মতামত লিখুন :