সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১৯ আগস্ট, ২০২৬, ১১:২৮ এএম

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

ফাইল ফটো

সাবেক মন্ত্রী ডা. দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ১০টা ২৭ মিনিটে রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে (সাবেক ইউনাইটেড হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

দীপু মনির বড় ভাই জে আর ওয়াদুদ টিপু তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, দীর্ঘদিন ধরে তিনি নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন এবং হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। দাফন ও জানাজা সংক্রান্ত সিদ্ধান্ত বুধবার (১৯ আগস্ট) দুপুরের পর পরিবারের পক্ষ থেকে জানানো হবে।

পারিবারিক সূত্রে জানা যায়, ২০১৯ সালে ব্যারিস্টার তৌফিক নেওয়াজ স্ট্রোক করেন। শারীরিক অসুস্থতা সত্ত্বেও গত ২৭ মে আদালতে হুইলচেয়ারে করে কারাবন্দি স্ত্রী দীপু মনির সঙ্গে শেষবারের মতো সাক্ষাৎ করার সুযোগ দেওয়া হয়েছিল তার।

পেশাগত জীবনে তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন।

Link copied!